TooBrief TooBrief

Home / Headlines

Tigress Rescued: বিহারের বাল্মীকী টাইগার রিজার্ভে অবশেষে ঘুম পাড়ানি গুলিতে

TV9 Bangla · DistrictNews · 2026-09-29

Tigress Rescued: বিহারের বাল্মীকী টাইগার রিজার্ভে অবশেষে ঘুম পাড়ানি গুলিতে

কলকাতা: বিহারের বাল্মীকী টাইগার রিজার্ভে বনকর্মীদের ঘুম উড়িয়ে দেওয়া বাঘিনীটিকে অবশেষে কাবু করা সম্ভব হয়েছে। মঙ্গলবার বিকালে বন দফতরের দীর্ঘ প্রচেষ্টার পর ঘুমপাড়ানি গুলির (ট্র্যাঙ্কুলাইজার) সাহায্যে বাঘিনীটিকে নিরাপদে কাবু করেন বনকর্মীরা। বন দফতর সূত্রে খবর, খাঁচাবন্দি বাঘিনীটিকে রাজ্য পার করে উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে নিয়ে আসা হচ্ছে। সবরকম শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও সুরক্ষাবিধি মেনে আগামী ২ অক্টোবর বক্সার জঙ্গলে তাকে আনুষ্ঠানিকভাবে মুক্ত করার পরিকল্পনা রয়েছে। বুধবারই হেলিকপ্টারে আনার সম্ভাবনা। উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।.

Read original on TV9 Bangla Get the app

Licensed summary · LicensedSummary

Related briefs